বিএসএফ সূত্রে জানা যায়, এদিন মালদা জেলার হবিবপুর থানার জগজীবন পুরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কাটা তার পেরিয়ে এক মহিলা বাংলাদেশে প্রবেশ করছিল। সেই সময় টহল রত বিএসএফের ৬০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় ২ লাখ ৬০ হাজার টাকার বাংলাদেশী নোট। ঘটনায় ধৃত ওই মহিলাকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ বলে খবর।
মালদা